আগামী মঙ্গলবার সরকার পতনের এক দফা দাবিতে সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ রোববার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত) অবরোধ কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হচ্ছে।
আগামী মঙ্গলবার ভোর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সকাল সাড়ে ৮টায় বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে।