Saturday, September 12

আবার ক্ষমতায় এলে নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করা হবে

0

আবার ক্ষমতায় আসলে নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশকে একটি উন্নত ও স্বাধীন দেশ হিসেবে গড়ে তুলতে। এজন্য তিনি একটি প্রতিরক্ষা নীতিমালাও তৈরি করেছিলেন। আবার ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরও আধুনিকভাবে করে গড়ে তোলা হবে।’

সোমবার রাজধানীর খিলক্ষেতে নৌবাহিনী ঘাঁটি ‘শেখ মুজিব’র উদ্ভোধন অনুষ্ঠানে এসব একথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যারা দেশের অতন্ত্রপ্রহরী তাদের পরিবারের সকলেই যেন ভালোভাবে বসবাস করতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.