ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আবাসন ব্যবসা একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিল। বিশেষ করে সাত/আট বছর আগে। এখন সে কালো মেঘ অনেকটা কেটে গেছে। আমি এর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।
ভূমিমন্ত্রী আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে নগরীর ৫ তারকা হোটেল রেডিসন ব্লু’র হল রুমে আবাসন মালিকদের প্রতিষ্ঠান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আয়োজিত ৪দিনের রিহ্যাব ফেয়ার-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আবাসন ব্যবসা দেশের একটি গুরুত্বপূর্ণ সেক্টর। একসময় বিশ্বের সবচেয়ে ধনীরা ছিল আবাসন ব্যবসায়ী। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এ ব্যবসার শুরু বেশী দিন নয়।
বর্তমান জনবান্ধব সরকার দেশের উন্নয়নের মাধ্যমে জনগণের শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের জন্য কাজ করে যাচ্ছে। জনগণ এখন বুঝতে পারছে উন্নয়নের মূল শর্ত হচ্ছে একটি (স্টেবেল) ধারাবাহিক সরকার।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১০ বছর যেভাবে দেশের অবকাঠামোগত উন্নয়ন, মানুষের মৌলিক যে সমস্ত চাহিদা অন্ন বস্ত্র, শিক্ষা, স্বাস্থ, বাসস্থান এগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছে। সে কারণে সরকারের প্রতি মানুষের আস্তা বেড়ে গেছে।
আমাদের জাতিসংঘের এ্যামেনিচি গোল্ডে তথা মিলিনিয়াম ডেপালেফমেন্ট গোল্ড সেখানে বাংলাদেশ বেশ সফল হয়েছে। বাংলাদেশের রেফারেন্স বিশ্বের অন্যান্য উন্নত দেশে দেয়া হয়।
ভুমিমন্ত্রী আরো বলেন, আমি আশা করবো রিয়েল এস্টেট ব্যবসা সামনের দিকে শক্ত অবস্থান নিয়ে এগিয়ে যাবে। তাদের মূল উদ্দেশ্য থাকবে কম খরচে আবাসনের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনারা সফল হবে। মনে রাখতে হবে কম খরছে বেশী ব্যবসা করতে পারলে আপনাদের মন মানষিকতার পরিবর্তন আনতে হবে। উন্নত দেশের মত মাইক্রো হাউজিং মাইক্রো এ্যাফাটমেন্ট এর চিন্তা করতে হবে।
অনুষ্ঠানে চট্টগ্রামে রিয়েল এস্টেট ব্যবসা এখনো ঢাকার চেয়ে পিছনে পড়ে রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। পরে তিনি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ৪ দিন ব্যাপী রিহ্যাব ফেয়ার-২০১৯ এর উদ্বোধন করেন।