কে.এম.রিয়াজুল ইসরাম, বরগুনাঃ বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আঃ মতিন ও হাসপাতালের নাসিং সুপারভাইজার মোসাঃ আকলিমা খানম বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আমতলী হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স সিভিল সার্জন, বরগুনা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আমতলী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আঃ মতিন ও হাসপাতালের নাসিং সুপারভাইজার মোসাঃ আকলিমা খানম ব্যাপক অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে অর্থ উপার্যন করে আসছে। নাসিং সুপারভাইজার মোসাঃ আকলিমা খানম সরকারের আইনের প্রতি কোন তোয়াক্কা না করে সরকারী বিধি বহিঃভ‚ত ভাবে হাসপাতাল সংলগ্ন দক্ষিন পার্শে মেডিনোভা ক্লিনিক স্থাপন করে ক্লিনিকের মালিক থাকার কারনে সরকারের চোখকে ফাকি দিয়ে দিনের পর দিন সম্পূর্ন অবৈধ ভাবে ব্যবসা করে আসছে। এছাড়াও হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আঃ মতিন উচ্চ পার্শেন্টিস এর লোভে সরকারী কোয়াটার ছেড়ে মেডিনোভা ক্লিনিক এর ২য়- তলায় বাসা নিয়ে প্রতিদিন মোটা অংকের অর্থ উপার্যন করে আসছে বলেও অভিযোগ রয়েছে।
এছাড়াও জানাগেছে, সরকার বিধি মোতাবেক প্রতি ৩ বছর পর পর বদলীর নিয়ম থাকলেও অত্র হাসপাতালের মূর্তমান ত্রাস নাসিং সুপার ভাইজার মোসাঃ আকলিমা খানম যুগের পর যুগ একই হাসপাতালে চাকুরী করার সুযোগে নার্স আকলিমা ও ডাঃ মতিন এর যোগসাযোগে আমতলী ও তার আসপাশের উপজেলা থেকে হাসপাতালে ভর্তি হতে আসা রোগীদের এস্ক্র-রে, আল্ট্রাসনো-গ্রাফ, ই-সিজি, রক্ত পরীক্ষা, প্রসাব পরীক্ষাসহ সকল পরীক্ষার জন্য হাসপাতালে সমস্ত সরঞ্জামাদী থাকা সত্বেও রোগীদের বিভিন্ন সমস্যার কথ বলে সু-কৌশলে তার নিজ মালিকানাধীন মেডিনোভা ক্লিনিকে পাঠিয়ে পরীক্ষার নামে মোটা অংকের অর্থ রেখে ছেরে দেয় এবং ডেলিভারী রোগীদের মেডিনোভায় ভর্তি করিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে সিজার করে সম্পূর্ন অবৈধ ভাবে অর্থ উপার্যন করে আসছে। আরও জানাযায়, হাসপাতালে ডেলিভারী রোগেী আসলে সু-কৌশলে কাগজে-কলমে গোপনে ভর্তি দেখিয়ে হাসপাতালে সিজার না করিয়ে তাদের মালিকানাধীন মেডিনোভা ক্লিনিকে সিজার করিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে সরকারের চোখকে ফাকি দিয়ে দীর্ঘদিন যাবৎ সম্পূর্ন অবৈধ ভাবে ব্যবসা করে আসছে। আমতলী হাসপাতালে ডেলিভারী না হয়ে মেডিনোভায় সিজার হওয়া একাধিক রোগী হাসপাতালের ভর্তি খাতায় ভর্তি দেখানোর বিষয়ে প্রতিবাদ করায় হাসপাতালের সিনিয়র মিডওয়াইফেরী স্টাফ নার্স কৃষনা বিশ্বাস এর সাথে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঃ মতিন এর অশালীন আচারনের ও লিখিত অভিযোগ রয়েছে।
আমতলী উপজেলা সহ গোটা দক্ষিনাঞ্চলের ভ‚ক্তভ‚গী রোগীসহ সচেতন মহল আমতলী ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রধান মন্ত্রীর প্রতিশ্রæতী অনুযায়ী অসহায় গরীবদের সঠিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আঃ মতিন ও হাসপাতালের নাসিং সুপারভাইজার মোসাঃ আকলিমা খানমকে অন্যত্র বদলী করে আমতলী হাসপাতালে রোগীদের সেবার মান বাড়ানোর পক্ষে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের শুভ দৃষ্টি কামনা করেছেন।