Tuesday, August 4

আরোও এক দিন বাড়ছে পূজার ছুটি

0

শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।

মাহফুজ আলম বলেন, পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে। তিনি বলেন, দেশের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত চলছে, সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.