Saturday, August 15

আর্থিক প্রণোদনার জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের

0

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কিন্ডারগার্টেন স্কুল এবং শিক্ষক সমাজের অবর্ণনীয় দুর্ভোগ লাঘবে আর্থিক প্রণোদনা/অনুদানের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, চট্টগ্রাম বিভাগীয় মাননীয় কমিশনার মহোদয়কে স্মারকলীপি প্রদান এবং চট্টগ্রামের মাননীয় ডিসি মহোদয়কে স্মারকলিপি প্রাদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন BKSCOP এর চেয়ারম্যান এবং পতেঙ্গা আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এসএম দিদারুল আলম, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের মহাসচিব লুৎফর রহমান আলম, নির্বাহী সভাপতি ও হলি চাইল্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কবি সাজেদ ইকবাল, সহসভাপতি ও শাহ আব্দুল হক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সৈয়দ জামাল উদ্দিন, সহসভাপতি এবং চট্টগ্রাম মর্ডান স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, শামিম মোর্শেদ একাডেমির প্রধান শিক্ষক শামিম মোর্শেদ, চট্টগ্রাম সিটি পাবলিক স্কুল এর নির্বাহী আনিসুর রহমান, লিটল স্টার প্লে স্কুলের প্রধান শিক্ষিকা মাসুকা বেগম, ইবনে সিনা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হাসান কবির, সেজতি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম শাহ স্কুল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, গার্ডেন ভিউ একাডেমির প্রধান শিক্ষক মোঃ মুকিম বিল্ল্যাহ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.