Saturday, September 19

আলিয়া ভাটকে দেখা যাবে ৭১-এর মুক্তিযুদ্ধের ছবিতে

0

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবার আসছেন কাশ্মীরি কন্যা হিসেবে। তবে ছবিটির গল্প হয়তো আঁচড় কাটবে বাংলাদেশের দর্শকদের মনেও।
জানা গেছে, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমির ওপর নির্মিত হবে ছবিটি। যদিও বিষয়টিকে পাক-ভারত যুদ্ধ হিসেবেই অবহিত করা হয়েছে। এতে দেখা যাবে, একজন ভারতীয় নারী পাকিস্তানি এক সেনাকে বিয়ে করেন। ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় গোয়েন্দাদের তথ্য সরবরাহ করতেই এ কাজ করেন তিনি। 
ছবিতে ভারতীয় মেয়ে আলিয়া ও পাকিস্তানি হিসেবে থাকবেন ভিকি কৌশল। ছবিটির শুটিং শুরু হবে আগামী জুলাইয়ে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর আগেও বহুবার বলিউডের সেলুলয়েডে ধরা দিয়েছে নানাভাবে। এর মধ্যে ‘যুদ্ধশিশু’ (চিলড্রেন অব ওয়ার), ‘১৯৭১’, ‘১৬ ডিসেম্বর উল্লেখযোগ্য। আর খণ্ডচিত্রে মুক্তিযুদ্ধ দেখা গেছে, ভারতীয় বাংলা ছবি ‘গহনার বাক্সে’।
এছাড়া বলিউডের ‘গুন্ডে’ ছবিটি মুক্তিযুদ্ধকে বিতর্কিতভাবে তুলে ধরায় সমালোচিতও হয় বাংলাদেশে। সর্বশেষ ‘ঘাজি’ নামের আরও একটি ছবি নির্মাণ করা হয় ভারতে। যেখানেও মুক্তিযুদ্ধকে শুধু ভারত-পাকিস্তান যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে। প্রসঙ্গত, আলিয়া ভাটকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিতে। খুব শিগগিরই অয়ন মুখার্জির ‘ড্রাগন’ ছবিতে দেখা যাবে ২৪ বছর বয়সী এ অভিনেত্রীকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.