অবশেষে সামনে এল সঞ্জয় লীলা বানসালি পরিচালিত নতুন ছবি ‘গাঙ্গুবাই কাঠিওয়ালী’ ছবির পোস্টার। বুধবার সকালে আলিয়ার ফার্স্ট লুক শেয়ার করে বানশালি প্রোডাকশনস।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও নিজের ফার্স্ট লুক শেয়ার করেছেন আলিয়া ভাট।
প্রথম পোস্টারে গঙ্গুবাই ওরফে আলিয়ার তরুণ বয়সের ছবি দেখা গেছে। সেখানে তাকে দুর্বল দেখালেও, চোখে গভীরতা দেখা যাচ্ছে। নীল ব্লাউজ এবং লাল স্কার্ট পরিহিত আলিয়া চুলে বেনী করা অবস্থায় সজ্জিত দেখা গেছে।
দ্বিতীয় পোস্টারে আলিয়াকে মাফিয়া রানির মতো দেখা যাচ্ছে। তার সাজ সজ্জা, চাহনি জানিয়ে দিচ্ছে তিনি শাসন করতে এসেছেন।
এ ছবিতে ৬০ এর দশকের কামাথিপুরা যৌনপল্লীর প্রভাবশালী ‘ ম্যাডাম’ এর ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে। আলিয়ার লুক দেখে নেটিজেনদের পাশাপাশি বিস্মিত বলিউড তারকারাও।
অল্প বয়সেই জোর যৌণ পেশায় আসতে বাধ্য করা হয় গঙ্গুবাইকে। পরবর্তীতে তিনি কুখ্যাত অপরাধী ক্লায়েন্টের সাহায্যে শহরের প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগণ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া