Sunday, August 23

আলীকদম পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার

0

কিকিউ মার্মা,বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলায় সদর ইউনিয়নের সাবের মিয়া পাড়া এলাকায় একটি পুকুর থেকে মং মং মার্মা (৩৭) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির থতাইসেলা মেম্বার পাড়া ১নং ওয়ার্ডের উইহ্লা মারমা ছেলে। তিনি আলীকদম আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরির পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত শুক্রবার রাতে অতিরিক্ত মধ্যপান করে মাতাল অবস্থায় নিজেই গলা নিজের কেটে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান পাননি। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন ওই পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী র‌কিব উ‌দ্দিন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.