Saturday, August 22

আ’লীগের সম্মেলনে যাননি ঐক্যফ্রন্টের কোন নেতা

0

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে অংশ নেননি ঐক্যফ্রন্টের নেতারা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল তিনটায় দুই দিনের এ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঐক্যফ্রন্টসহ অন্যন্য রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। তবে অনুষ্ঠানের শুরুতে ঐক্যফ্রন্টের কাউকে দেখা যায়নি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির কেউ সম্মেলনে যাননি। সম্মেলনে অংশ নিতে বিএনপি মহাসচিবসহ চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া ঐক্যফ্রন্টের অন্য নেতারাও আমন্ত্রণ পান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.