Monday, August 10

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামসহ সারাদেশে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

0

ন্যাশনাল নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কর্মমূখী মানুষ শিখরের সাথে ঈদ আনন্দ উপভোগে নির্বিঘে বাড়ি ফিরে যেতে চান । এ লক্ষ্যে শহরে কর্মমূখী বাড়িফেরা যাত্রীদের জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামসহ সারাদেশে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি শুরু করেছে। এই টিকিট বিক্রি চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। যাত্রিরা প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘরমুখো মানুষেরা টিকিট কাটতে পারবেন। ইন্টারনেটেও ই-টিকিটিংয়ের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি হবে সকাল ৮টা থেকে। ‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে যাত্রীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট কিনতে হবে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরৎ নেওয়া হবে না।
জানা যায়, প্রতিটি টিকিট বিক্রয় কেন্দ্রে নারী ও প্রতিবন্ধীদের জন্য একটি করে কাউন্টার থাকবে। প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধুমাত্র নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে স্বতন্ত্র কোচ সংযোজন করা হবে। ঢাকা থেকে বহির্গামী ট্রেনে প্রতিদিন মোট আসন সংখ্যা হবে ২৬ হাজার ৬৬৩টি, যার অর্ধেক টিকিট কাউন্টারে এবং অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঢাকা থেকে ২টি ঈদ স্পেশাল ট্রেনের আরও ১৫০০ আসনের টিকিট কাউন্টারে বিক্রি হবে। ভ্রমণের সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। পবিত্র ঈদুল ফিতরের সাত দিন আগে ২৫ এপ্রিল থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোর অফ-ডে থাকবে না এবং ঈদ পরবর্তীতে যথারীতি অফ-ডে কার্যকর করা হবে। অফ-ডে প্রত্যাহারের ফলে অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন বিশেষ টিপ হিসেবে পরিচালিত হবে। ঈদুল ফিতরের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।
পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে ফেরত টিকিট বিক্রি শুরু হবে ১ মে, চলবে ৪ মে পর্যন্ত। ২, ৩ ও ৪ মে এর অগ্রিম টিকিট বিক্রি চাঁদ দেখার ওপর নির্ধারণ করা হবে। ঈদ উপলক্ষে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৯২টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৭৩টি ও সৈয়দপুর ওয়ার্কশপ হতে ১৯টি) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করা এবং ২১৮টি (পূর্বাঞ্চল ১১৬টি ও পশ্চিমাঞ্চল হতে ১০২টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.