বুধবার (৯ অক্টোবর) দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী, ছেলে ও কন্যা এবং এপিএসের বিরুদ্ধে মামলা পৃথক পৃথক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।দুদকের করা পৃথক পাঁচটি মামলায় প্রত্যেকটিতে আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হয়েছে।
মামলায় তার বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন। গত ১৫ আগস্ট আসাদুজ্জামান খান কামালসহ আসামিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তার পরিপ্রেক্ষিতেই এই মামলা করেছে দুদক।