আজ মঙ্গলবার করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের একটি সভা দুপুরে শুরু হয়।
বেলা দেড়টার পরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এ বৈঠক হয়।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
করোনায় এক দিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ডের পরপর অনুষ্ঠিত এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রগুলো বলছে, বিভিন্ন বিষয় পর্যালোচনার ভিত্তিতে বৈঠক থেকে চলমান বিধিনিষেধ বাস্তবায়নসহ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন করণীয় ঠিক করতে জরুরী ভিত্তিতে এ বৈঠক হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন শিল্প কারখানা আগামী ৫ আগস্টের আগে খুলছে না ও সকল বাহীনির সদস্যদের অবশ্যই টিকার আওতায় আনা হবে।
আজ বিধিনিষেধ নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে তিনি একথা বলেন।
এসময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে।গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্য অস্থায়ী টিকাদানকেন্দ্রগুলোও কাজে লাগানো হবে।সেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন কার্ড নিয়ে গেলেই টিকা দেওয়া যাবে।
যাদের এনআইডি বা জন্ম নিবন্ধন কার্ড নেই তাদেরও কিভাবে টিকার আওতায় আনা যায় সেটা আমরা ভেবে দেখছি।ভবিষ্যতে ওয়ার্ড পর্যায়েও টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।