Saturday, September 12

ইবির ভর্তি পরীক্ষার সময় সূচি প্রকাশ

0

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ ও ৫ নভেম্বর। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে ৫টা পর্যন্ত চার শিফটে ক্যাম্পাস অভ্যন্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দফতরের প্রেরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে, এ বছর ৪ ও ৫ নভেম্বর প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে সাত হাজার ১৫৫ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। দিনের প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা, তৃতীয় শিফট দুপুর ২টা থেকে ৩টা এবং চতুর্থ শিফট ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার প্রথম দিন (৪ নভেম্বর) প্রথম শিফটে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্রম রোল নাম্বার অনুযায়ী দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শিফটে মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বর ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন প্রথম শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে ক্রম রোল নাম্বার অনুযায়ী ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.