Tuesday, August 18

ইমাম মুয়াজ্জিনদের পরিবারের পাশে যুবলীগ নেতা এ্যাড তাজিনুর রহমান পলাশ

0

ইমাম মুয়াজ্জিনদের অর্থ সহায়তা দিলেন যুবলীগ নেতা এ্যাড পলাশ

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটাপন্ন কর্মহীন ঘরে থাকা ৩০জন ইমাম ও মুয়াজ্জিনদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন যুবলীগ নেতা এ্যাড. তাজিনুর রহমান পলাশ। রোববার জোহর নামাজ বাদ কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলার ১৫টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ তুলে দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।

এ সময় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগ নেতা আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম আরিফ, যুবলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.