পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইরানের তুর্কি সীমান্তবর্তী আজারবাইজান প্রদেশে। এতে এখন পর্যন্ত তুরস্কে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৫ জন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
ইরানি সিসমোলজিক্যাল সেন্টারের (আইআরএসসি) মতে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলটিতে ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল কোতার জেলায় এবং ভূপৃষ্ঠের অন্তত ছয় কিলোমিটার গভীরে। ভূমিকম্পে ওই অঞ্চলের অন্তত ৪৩ গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে।
এক ইরানি কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় টিভিকে জানান, আমাদের উদ্ধারকারী দলগুলোকে ভূমিকম্প কবলিত এলাকায় প্রেরণ করা হয়েছে। একই ভূমিকম্পে তুরস্কের ভ্যান শহরে ভবনধসের খবর পাওয়া গেছে। বহু লোক ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়েছেন। তার দেশের সীমান্তবর্তী ওয়ান এলাকায় অন্তত সাতজন নিহত হয়েছে।