কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (শনিবার) দুপুর ১টার দিকে তাজিমারখোলা ক্যাম্প ১৩ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।’
এর আগে, গত ২৪ মে একই ক্যাম্পে আগুন লেগে প্রায় ২৫০টি বসতবাড়ি, দোকানপাট এবং অন্যান্য কেন্দ্র পুড়ে যায়।