Monday, August 24

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ড্র অনুষ্ঠিত, বার্সেলোনার গ্রুপে বরুসিয়া ডর্টমুন্ড

0

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে কঠিন গ্রুপে পরেছে বার্সেলোনা। বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলানের সঙ্গে একই গ্রুপে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের গ্রুপসঙ্গী ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।
গত আসরে দ্বিতীয় রাউন্ডে আয়াক্সের বিপক্ষে হেরে যাওয়া রিয়াল এবার আছে ‘এ’ গ্রুপে। ২০১৭-১৮ মৌসুমে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের পথে দ্বিতীয় রাউন্ডের দুই লেগেই পিএসজিকে হারিয়েছিল জিনেদিন জিদানের দল। তাদের গ্রুপের অন্য দুই দল তুরস্কের গালাতাসারাই ও বেলজিয়ামের ক্লাব ব্লুজ।
জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গে আছে গতবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পার, গ্রিসের অলিম্পিয়াকোস ও সার্বিয়ার রেড স্টার বেলগ্রেড।
ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও পড়েছে সহজ গ্রুপে। গতবার কোয়ার্টার-ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে নাটকীয় লড়াইয়ে অ্যাওয়ে গোলে পিছিয়ে পড়া সিটি আছে ‘সি’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী ইউক্রেনের শাখতার দোনেৎস্ক, ক্রোয়েশিয়ার দিনামো জাগরেভ ও ইতালির দল আতালান্তা।
গতবার আয়াক্সের বিপক্ষে ঘরের মাঠে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া ইউভেন্তুস এবার পড়েছে ‘ডি’ গ্রুপে।

গ্রুপে তাদের সঙ্গী আটলেটিকো মাদ্রিদ, মাদ্রিদের এই দলকেই হারিয়েই গতবার শেষ আটে উঠেছিল তুরিনের ক্লাবটি। গ্রুপের অন্য দুই দল হলো জার্মানির বায়ার লেভারকুজেন ও রাশিয়ার লোকোমোতিভ মস্কো।
শিরোপাধারী লিভারপুলও পেয়েছে সহজ গ্রুপ। ‘ই’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়নদের সঙ্গী ইতালির নেপোলি, অষ্ট্রিয়ার দল সালসবুর্ক ও বেলজিয়ামের হেঙ্ক।
গতবার লিভারপুলের বিপক্ষে সেমি-ফাইনালের ফিরতি লেগে বড় ব্যবধানে হেরে ছিটকে পড়া বার্সেলোনা এবার পড়েছে ‘এফ’ গ্রুপে। তাদের সঙ্গী জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড, ইতালির ইন্টার মিলান ও চেক রিপাবলিকের স্লাভিয়া প্রাহা। তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইন্টারের সঙ্গে গতবারও একই গ্রুপে পড়েছিল বার্সেলোনা।
‘জি’ গ্রুপে আছে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ, পর্তুগালের বেনফিকা, ফ্রান্সের অলিম্পিক লিওঁ ও জার্মানির লাইপজিগ।
আর ‘এইচ’ গ্রুপে ইংলিশ ক্লাব চেলসির প্রতিপক্ষ গতবারের সেমি-ফাইনালিস্ট নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স, স্পেনের ভালেন্সিয়া ও ফরাসি ক্লাব লিল।

কে কোন গ্রুপে
গ্রুপ ‘এ’: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্লুজে, গ্যালাতাসারেই।
গ্রুপ ‘বি’: বায়ার্ন, টটেনহ্যাম, অলিম্পিকোস, রেডস্টার বেলগ্রেড।
গ্রুপ ‘সি’: ম্যান সিটি, শাখতার দোনেৎস্ক, ডাইনামো জাগরেব, আতালান্তা।
গ্রুপ ‘ডি’: জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লোকমোটিভ মস্কো।
গ্রুপ ‘ই’: লিভারপুল, নেপোলি, রেডবুল সালজবুর্গ, গেঙ্ক।
গ্রুপ ‘এফ’: বার্সেলোনা, বরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাগ।
গ্রুপ ‘জি’: জেনিত, বেনফিকা, লিও, লাইপজিগ।
গ্রুপ ‘এইচ’: চেলসি, আয়াক্স, ভ্যালেন্সিয়া, লিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.