Sunday, September 6

এফআর টাওয়ারের আগুনে নিহত ২৫, আহত ৭৩

0

রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আগুনে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২৪টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ। একইসঙ্গে তিনি জানান, এই ঘটনায় আহত ৭৩ জনের বিভিন্ন হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বনানীর আগুন লাগা ভবনের সামনে ব্রিফিংয়ে তিনি একথা জানান।

নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে, শ্রীলংকান নাগরিক নিরস (কুর্মিটোলা হাসপাতাল), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বালুগ্রামের নজরুল ইসলামের ছেলে পারভেজ সাজ্জাদ (৪৭), দিনাজপুর জেলার বালিয়াকান্দি উপজেলার আবুল কাশেমের ছেলে মামুন (ইউনাইটেড হাসপাতাল), আমিনা ইয়াসমিন (৪০), আবদুল্লাহ ফারুক (ঢাকা মেডিকেল), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।

এদিকে দগ্ধ ও আহতদের মধ্যে নাম পরিচয় পাওয়া গেছে তারা হলেন- লুৎফুর রহমান ভুঞা (৭৪), কাজী জাবির উদ্দিন (৫৪), ফজলুল হক (৬১), ফজলুল হক (২৮), মির্জা আহসানুল হাবিব (৮১), রিয়াজ মাহমুদ আনসার (৩১), খন্দকার মাঈনউদ্দিন (৪৫), আহসানুল হক মামুন (২৮), মো. মুসফিকুর (৭৪), সুশান্ত (৩৫), বাদল ফয়সার (৩২), সোহাগ (২২), আল-ফয়সাল (৩৫), ফরহানুর রহমান (২৮), ফয়েজ আহমেদ (৪০), হাসান (১৮), রাশেদ (৪২), নূর আলম (১৫), রায়হান (৩০), নজরুল ইসলাম (২৯), বি সরকার (৪১), আবদুস সবুর খান (৪২), রায়হান হোসেন মজুমদার, তাহারিম (২৮), নাজমুল হক (৩৫), মহিউদ্দিন (২৩), নূর হোসেন (২৮), রেজাউল আহমেদ (৪০), ইকবাল (৪০), রেজাউর রহমান রিজন (৪৭), ইউসুফ (১৯), মহিন (৪২), রিপন (৩০), রোমানা (২৬), মাজেদ, আতিকুজ্জামান (২৫), আতিকুল (২৭), মিরাজ (৩৯), মেহেদী নাহিয়ান (৩২), হাসানুজ্জামান (৪২), বাবুল (৩৮), মইনুল রিংকু (৪০), জসিম (২৮), মিঠু (২৫), সাব্বির (২২), রেদোয়ান আহমেদ (৩৫), আবু হোসেন (৩০), আনোয়ারুল ইসলাম (৪০), এটিএম জাহাঙ্গীর (৬৪), সোহরাব হোসেন, পলি, স্মৃতি, স্বর্ণা, নীলিমা মাহমুদ, আবরারুল আলম, মহিউদ্দিন, নাইমুল হোসেন, রেজোয়ান আহমেদ, ফজলুল হক, রিফাত, মশিউর, ফাহিম, মুরাদ, মামুন, ইশতিয়াক, ফজলু, এবিএম আবুল হোসেন, মাহবুব আলম ও রশিদ প্রমুখ।

কেউ নিখোঁজ আছেন কিনা জানতে চাইলে মোস্তাক বলেন, ‘মরদেহ হস্তান্তরের পরে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। ফলে, মনে করছি, এখন আর কেউ নিখোঁজ নেই।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভবনের ভেতরে অভিযান কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস। তাদের কার্যক্রমে আমরা সার্বিক সহযোগিতা করছি।

মোস্তাক বলেন, ‘ফায়ার সার্ভিস আমাদের কাছে ভবন হস্তান্তর করবে। তখন আমরা ভবনের দায়িত্ব নিয়ে আইন অনুযায়ী কাজ করব। তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিস আমাদের কাছে ভবন হস্তান্তর করলে আমাদের ২১টিম কাজ শুরু করবে। সেখানে এসআইসহ পুলিশ সদস্যরা থাকবেন।

গুলশান জোনের ডিসি বলেন, ‘ভবনে যাদের অফিস আছে, তাদের চিহ্নিত করব। তাদের সঙ্গে কথা বলব। কারণ, ভেতরে প্রচুর সম্পদ রয়েছে, সেগুলো হস্তান্তরের বিষয় রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এফআর টাওয়ার ভবনের কাঁচগুলো ভেঙে পড়ছে। এজন্য নিরাপত্তার স্বার্থে ভবনের সামনে-পেছনের সড়ক বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞদেরর সঙ্গে কথা বলে ভবনের কাঁচের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

এফআর ভবনের মালিকের পরিচয় সম্পর্কে মোস্তাক জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি রূপায়ন গ্রুপের, মালিক ইঞ্জিনিয়ার ফারুক।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ২১তলা এফআর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এখন পর্যন্ত ২৫ জন নিহত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৬ জন ভর্তি আছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.