Tuesday, July 28

এবার অন্য পরিচয়ে আসছেন অপু ইসলাম খান

0

বাংলাদেশি ছবির দারুণ জনপ্রিয় চিত্র নায়িকা অপু বিশ্বাস, ঢাকাই সিনেমার কিং খান খ্যাত শাকিব খানকে বিয়ের পর নাম বদল করে এখন হয়েছেন অপু ইসলাম খান। আর এই নামেই এখন থেকে তিনি পরিচিত পাচ্ছেন। এদিকে পবিত্র ঈদ-উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে অপুর সর্বশেষ ছবি ‘রাজনীতি’। বুলবুল বিশ্বাসের পরিচালনায় এই ছবিতে প্রায় ২ বছর পর একসঙ্গে হাজির হতে যাচ্ছেন শাকিব-অপু জুটি। 
ঈদে অপু তার ভক্তদের সামনে হাজির হচ্ছেন নতুন এক পরিচয়ে। আর সেটি হচ্ছে উপস্থাপনার মাধ্যমে। এবার ভিন্নধর্মী একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তিনি। সেই অনুষ্ঠানে নিজেই হচ্ছেন নিজের অতিথি। একুশে টিভির আগামী ঈদের অনুষ্ঠানমালায় এই অনুষ্ঠানটি প্রচার হবে বলে জানা গেছে।
‘আমার ছবি আমার গান’ নামের এই অনুষ্ঠানে প্রচার হবে অপু বিশ্বাস অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় কিছু গান। ক্যামেরার সামনে অপু বলবেন গানগুলো দৃশ্যধারণের উল্লেখযোগ্য ঘটনা ও অভিজ্ঞতার কথা। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেল এ অনুষ্ঠানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। 
অনুষ্ঠানটি প্রসঙ্গে অপু ইসলাম খান বলেন, ব্যতিক্রম একটি অভিজ্ঞতা হলো অনুষ্ঠানটি করতে গিয়ে। একইভাবে উপস্থাপনার মজার অভিজ্ঞতাও পেলাম। একটি চমকপ্রদ অনুষ্ঠান নির্মাণের চেষ্টা করা হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকের। আমার ছবি আমার গান অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.