Tuesday, September 15

ড. কামালের নেতৃত্বে
ঐক্যফ্রন্টে যোগদিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

0

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের ঘোষণা দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী। 

সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘যে মুহূর্তে আলোচনায় বসেছেন, সেই মুহূর্ত থেকে দেশের অবস্থা সামান্য হলেও উন্নতি হয়েছে। যেখানে আওয়ামী লীগ তাদের ছাড়া আর কাউকে দেখতো না, আজকে সংযত ভাষায় তারা কথা বলতে শুরু করেছে। আমি সেটাই চেয়েছিলাম। পোড়া মাংসের গন্ধ গণভবনে বসে শুঁকতে শিখেছেন, এ জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। অনেক দিন থেকে কথা হচ্ছে, আমরা বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনকে একসাথে নিয়ে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করার চেষ্টা করেছিলাম।’ 

শনিবার এক অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন, ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ব্যাপারে একদিন সময় চাচ্ছি। সোমবার আমি আমার অবস্থান পরিষ্কার করবো। ওই দিন রাতেই বিএনপির কয়েকজন নেতা কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে বৈঠক করেন বলে জানা যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.