ওসমান গণিকে বাঁচানোর আকুতি বাবা-মায়ের

0

মোহাম্মদ ওসমান গণি। এ বয়সে হেসে-খেলে বেড়ানোরই কথা। কিন্তু নিষ্পাপ এই শিশুটিকে জীবনের শুরুতেই লড়তে হচ্ছে লিউকেমিয়ার মত মারাত্মক প্রানঘাতী রোগের সাথে। জন্মের ১ বছর ৬মাস বয়সেই ধরা পড়ে এই রোগটি। বর্তমানে তার বয়স ১৪ বছর ছয় মাস। প্রতি মাসে তার ২ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। ডাক্তারের পরামর্শক্রমে বর্তমানে চেন্নাইয়ের “সিএমসি ভেলোর হাসপাতালে” চিকিৎসাধীন। ডাক্তারের হিসাবানুযায়ী ৫টি কেমোথেরাপী ও ১টি অপারেশন বাবদ প্রায় চার লক্ষ সত্তর হাজার(৪,৭০,০০০) টাকার প্রয়োজন। এই কেমোথেরাপী ও অপারেশন করতে না পারলে তাকে বাঁচানো সম্ভব নয়।

ওসমান গণির বাবা আহমদ নূর চট্টগ্রাম বায়েজীদ বোস্তামী থানাস্থ টেক্সটাইল গেইট এলাকার বাসীন্দা। সে একজন সামান্য বেতনের ড্রাইভার। তার বাবা বলেন, আমার একমাত্র সন্তান মো: ওসমান গণি জন্মের পরে মুখে হাসি ফোঁটার আগে মাত্র এক বছর বয়স থেকে প্রাণঘাতি রোগ লিকুমিয়ায় আক্রান্ত হয়। বর্তমানে তার বয়স ১৪ বছর ৬ মাস। প্রতি মাসে তাকে ২ ব্যাগ রক্ত দিতে হয়। ওসমান গণির চিকিৎসায় আমার সহায় সম্বল শেষ।

ওসমান গণির বাবা জানান, এখন সমাজের সহৃদয়বান ও বিত্তবান মানুষের ভালোবাসা ও সহায়তায় আমার একমাত্র সন্তনকে বাঁচাতে পারে। যাতে আমার ছেলেটা উন্নত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে মা-বাবর কোলে ফিরে আসতে পারে।

ওসমান গণির জন্য সাহায্য পাঠানোর ঠিকানা-
আহমদ নূর, হিসাব নম্বর- ০০৫৫০৩১০০৬৬১৮০, যমুনা ব্যাংক, নাসিরাবাদ শাখা, চট্টগ্রাম। যোগাযোগ ও বিকাশ নম্বর- ০১৮১৪৯৭৯১৩৩ টেক্সটাইল গেইট, পানির কল পূর্ব নাসিরাবাদ, বায়েজীদ, চট্টগ্রাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.