Wednesday, August 19

কক্সবাজার জেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ:জরুরী ভিত্তিতে ট্রিটমেন্ট পেতে ফোন করুন

0

সরওয়ার কামাল জামান, কক্সবাজার জেলা সংবাদদাতা: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনেক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন। সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা, বমি ইত্যাদিসহ বিভিন্ন অসুখের ক্ষেত্রে জেলা প্রশাসন, কক্সবাজার এর উদ্যোগে একজন চিকিৎসক ২৪ ঘন্টা টেলিফোনে সেবা প্রদান করবেন।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা ডিসি মহোদয়। ডাক্তার তাহমিদুর রহমান নামের একজন অভিজ্ঞ চিকিৎসক চিকিৎসার উদ্দেশ্যে টেলিফোন কারিদের সার্বক্ষণিক চিকিৎসা দেয়ার জন্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন।

ডাক্তার তাহমিদুর রহমান এর নাম্বার ০১৫৩৪- ২২ ১২ ৭২

কক্সবাজার জেলা প্রশাসন গণমানুষের কল্যাণে সার্বিক ভূমিকা রাখবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের এই প্রতিশ্রুতিকে স্বাগত ও মোবারকবাদ জানিয়েছেন কক্সবাজার জেলাবাসী। তবে সর্বক্ষেত্রে সরকারি নিয়ম নীতি মেনে চলা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ডা. তাহমিদুর রহমান
ফোনঃ ০১৫৩৪২২১২৭২

জনস্বার্থেঃ জেলা প্রশাসন, কক্সবাজার

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.