Thursday, August 13

কঠোর বিধিনিষেধেও আজ থেকে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

0

আজ রবিবার থেকে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের সময় সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম বিকাল ৩টার মধ্যে শেষ করতে হবে।

স্বাভাবিক সময়ে ব্যাংকগুলোর সব শাখা খোলা থাকে। ব্যাংকিং সেবা দেয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ‘করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম চালুর বিষয়ে গত ১৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন নির্দেশনা জারি করে

নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২১ পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন বাদে) বিধিনিষেধ চলাকালে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। এ সময় সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৩টা পর্যন্ত। মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন করে সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগসমূহসহ ব্যাংক স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.