Friday, September 4

কথা বলছেন ওবায়দুল কাদের, শারীরিক অবস্থার আরো উন্নতি

0

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল শনিবার সকালে চিকিৎসকরা খুলে দিয়েছেন। তিনি এখন চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারছেন।
আজ শনিবার (০৯ মার্চ) স্থানীয় সময় সকালে এমন তথ্য জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ডা. আবু নাসার রিজভী বলেন, তার রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যকর রয়েছে। ইনফেকশন নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া নিওরোলজিক্যাল কোনও সমস্যাও নেই। তিনি আরও বলেন, শরীরের দুর্বলতা কেটে গেলে দু’একদিনের মধ্যেই তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।
৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন।
গত রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গেল সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।
মাউন্ট এলিজাবেথের মেডিকেল বোর্ড কাদেরের অবস্থা সম্পর্কে প্রতিদিন ব্রিফ করছেন সিঙ্গাপুরে অবস্থানরত তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের এবং বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক আবু নাসির রিজভীকে। সেসব তথ্য ভিডিও বার্তার মাধ্যমে প্রতিদিন দেশে সাংবাদিকদের জানিয়ে দিচ্ছেন ডা. রিজভী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.