কথাবার্তায় সতর্ক হতে খামেনিকে ট্রাম্পের হুঁশিয়ারি

0

কথা বলার সময় শব্দচয়নে আরও সতর্ক হতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তেহরানের খামেনি বক্তব্য দেওয়ার পর এক টুইটে ট্রাম্প এই হুঁশিয়রি দেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

টুইটে ট্রাম্প বলেন, ‘ইরানের তথাকথিত মহান নেতা, যাকে সাম্প্রতিককালে অতটা মহান হিসেবে দেখা যায়নি, তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যাপারে অত্যন্ত নোংরা কিছু কথা বলেছেন।’
ট্রাম্পের মতে খামেনির ‘পীড়াদায়ক’ এসব কথা বলা ভুল ছিল।

শুক্রবার আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রকে ‘পাপাত্মা’ হিসেবে অভিহিত করেন এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকে ‘আমেরিকার দাস’ বলে উল্লেখ করেন।

এ ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে খামেনিকে সতর্ক থাকার জন্য হুঁশিয়ার করে টুইটে ট্রাম্প লিখেছেন, ‘তাদের অর্থনীতির পতন ঘটছে। তাদের দেশের জনগণ নানা সমস্যায় জর্জরিত হচ্ছে। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাকে অনেক সতর্ক থাকতে হবে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.