Saturday, August 15

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত দুই হাজার ৫১৯ জন

0

মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার ৮২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ৫১৯ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন তিন লাখ ২ হাজার ১৪৭ জন।

বুধবার দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮৩৫টি নমুনা সংগ্রহ হয়। আগের নমুনাসহ মোট ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টিতে।

এছাড়া আরো বলা হয়েছে, পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো তিন হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ ৯০ হাজার ১৮৩ জনে।দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ মার্চ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.