বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ লাখ ৩৪ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে মোট করোনায় আক্রান্ত ৩৩ লাখ ছাড়িয়েছে। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ১০ লাখ মানুষ।
এরইমধ্যে বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮ টায় করোনায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১০৫ জন । এছাড়া ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৮ হাজার ২৮৩ জনের শরীরে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৮১ হাজার ৭৬৪ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৯৪৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ মানুষ ৩৯ হাজার ১৫৮ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া কোভিড-১৯ রোগে শুক্রবার (১ মে) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৩ লাখ ৮ হাজার ২৩৩ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৭,৬৬৭ জন, মৃত্যু হয়েছে ১৬৮ জনের।