Thursday, August 20

করোনা প্রতিরোধে নাটোরে গঠিত হবে ২০০ আসনের আইসোলেশন ইউনিট

0

জেলা প্রতিনিধি, নাটোরঃ করোনা ভাইরাস প্রতিরোধে নাটোরে জরুরী সভা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সোমবার (০৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নাটোর সদর হাসপাতাল ছাড়াও শহরতলীর একডালা এলাকায় অবস্থিত অব্যবহৃত ভবঘুরে আশ্রয় কেন্দ্রে ২০০ রোগীর চিকিৎসা ক্ষমতা সম্পন্ন আইসোলেশন ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত না হতে সচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়।

সভায় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরি জলি, সদর উপজেলার নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমূখ উপস্থিত ছিলেন।

সভা শেষে সদর উপজেলার একডালা এলাকায় ভবঘুরে আশ্রয় কেন্দ্রে আইসোলেশন ইউনিট গঠনের জন্য পরিদর্শন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.