Thursday, August 20

করোনা ভাইরাস প্রতিরোধে তালতলীতে জীবানুনাশক স্প্রে

0

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনাঃকরোনা ভাইরাস প্রতিরোধে বরগুনার তালতলী উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া বাজারে ঔষধ ও মুদি দোকান হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর ও আশপাশের বাসা বাড়িতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

এলাকার যুব সমাজের উদ্যোগে শনিবার (২৮মার্চ) সকালে লাউপাড়া বাজার ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ আল ইভান,মোঃ খলিলুর রহমান ,মোঃ আল-আমিন, মোঃ রাসেল, এইচ এম লিটন সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রাম ও বাজারের বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে ছিটানো কর্মসূচি সম্পন্ন করে।

মোঃ আব্দুল্লাহ আল ইভানের নেতৃত্বে এলাকার বাড়ি বাড়ি গিয়ে করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব ও প্রত্যেক বাড়িতে সাবান দিয়ে হাত ধুয়া, ব্লিসিং পাউডার ও স্যাভলন দিয়ে জীবানুনাশক স্প্রে তৈরি করে ব্যবহার করা ও ঘর থেকে বের না হওয়ার পরামর্শ প্রদান করা হয়।

তারা জানান আমরা প্রত্যেকে যদি নিজ নিজ গ্রাম ও গ্রামের বাজারগুলিতে জীবানুনাশক স্প্রে ছিটানো,সাবান দিয়ে ঘনঘন হাত ধুয়া ও করোনা মোকাবিলায় স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি ঘর থেকে না বের হওয়া মাক্স ব্যবহার করার পরামর্শ দিয়ে সচেতনতা গড়ে তুলতে পারি তাহলে আমাদের বিশ্বাস এই বিপদ থেকে আমরা খুব শীঘ্রই মুক্ত হবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.