Wednesday, August 19

করোনাভাইরাস সংশ্লিষ্ট তথ্য জানাতে আইইডিসিআরের দেয়া ৮টি হটলাইন নম্বর

0

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাস (কোভিড-১৯) সংশ্লিষ্ট তথ্য জানাতে আরও আটটি হটলাইন নম্বর যোগ করেছে । আজ মঙ্গলবার দুপুরে হটলাইনে নতুন এসব নম্বর যুক্ত করা হয়।

নতুন নম্বরগুলো হলো, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪ ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩ ও ০১৪০১১৮৪৫৬৮। এর আগেও চারটি নম্বর দিয়েছিল আইইডিসিআর। সেগুলো হলো, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬২৬৩ নম্বরেও কল করে কোভিড-১৯ সংক্রান্ত তথ্য জানা যাবে।

আইইডিসিআর জানায়, যারা আক্রান্ত দেশ থেকে ভ্রমণ করে এসেছেন এবং যাদের মধ্যে করোনার লক্ষণ যেমন জ্বর, কাশি, গলাব্যথা বা শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে, তারা যেন হটলাইনে যোগাযোগ করেন। সাধারণ লক্ষণ উপসর্গ নিয়ে সরাসরি না এসে বাসায় থেকেই হট লাইনে যোগাযোগ করে চিকিৎসা পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই এই ভাইরাস প্রতিরোধের সর্বোত্তম পন্থা।

বিদেশ ফেরত বাংলাদেশিদের ১৪ দিন বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে আইইডিসিআর। কোয়ারেন্টাইনের এই ১৪ দিন বাড়িতে অবস্থানের ক্ষেত্রে তাদের স্বজনদেরও সচেতন থাকতে হবে। বিদেশ ফেরতদের স্বজন, বাড়িওয়ালাসহ সবার সহযোগিতা কামনা করছে সরকার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.