Friday, July 31

করোনাভাইরাস সতর্কতা:স্থগিত হয়ে গেল টোয়েন্টি ম্যাচ ও কনসার্ট

0

করোনাভাইরাস সতর্কতার অংশ হিসেবে স্থগিত হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হতে যাওয়া এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুটো টি-টোয়েন্টি ম্যাচ।

২১ ও ২২ মার্চ ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল এই ম্যাচ দুটো। ‘মুজিব হান্ড্রেড’ নামের এই আয়োজনের পাশাপাশি স্থগিত হয়ে গেছে ১৮ মার্চ একই জায়গায় অনুষ্ঠেয় এআর রহমানের কনসার্টও।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বুধবার বিকেলে সরকারের নির্দেশনায় এসব আয়োজন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন। পরে সুবিধাজনক সময়ে এগুলো আয়োজন করার কথাও বলেছেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.