করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৯৬

0

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ২২৫ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। অন্যদিকে ১২৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরান সরকার। দেশটিতে কেবল শুক্রবারই (০৬ মার্চ) নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১২শ’ মানুষ।

এ অবস্থায় দেশগুলোকে আবারো সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন তিন হাজার ৪৯৬ জন।

ইরানে লাগামহীন করোনা পরিস্থিতি। সরকারের নানা পদক্ষেপের পরও ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্ত এবং মৃতের তালিকা।

ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়নুশ জাহানপুর বলেন, এখন পর্যন্ত প্রায় এক হাজারের মতো রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমাদের চিকিৎসক এবং নার্সরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। আক্রান্তদের বেশিরভাগই রাজধানী তেহরান এবং কোম শহরের বাসিন্দা।

যুক্তরাষ্ট্রেও ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। ভাইরাসটি একের পর এক অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ছে। অনলাইনে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন। করোনা মোকাবিলায় ৮৩০ কোটি ডলারের জরুরি তহবিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষিণ কোরিয়াতে নতুন করে ৫ শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং জনসমাগম এড়ানোসহ নানা তৎপরতার পরও কোনোভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.