Sunday, August 23

কর্ণফুলীতে ভিবিডি চট্টগ্রামের পরিস্কার অভিযান সম্পন্ন

0

পরিবেশ দূষণের বিরূপ প্রভাব থেকে নদীকে রক্ষা করতে এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে কর্ণফুলী নদীর পাড়ের ফিশারিঘাট এলাকাটিতে পরিস্কার অভিযান সম্পন্ন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলা। “প্রবাহমান কর্নফুলী, সমৃদ্ধশালী চট্টগ্রাম” নামে ভিবিডি চট্টগ্রাম জেলার এই সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযানে নগরীর বিভিন্ন সরকারী এবং বেসরকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ ভলান্টিয়ার অংশগ্রহণ করেন। পাঁচটি দলে ভলান্টিয়াররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে ইভেন্টের শুভারম্ভ করা হয়।
এরপরই ভলান্টিয়াররা তাদের চারপাশ যথাসম্ভব পরিস্কার পরিচ্ছন্ন রেখে সর্বোপরি একটি সুন্দর ও দূষণমুক্ত দেশ গঠনে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখবেন এই মর্মে শপথবাক্য পাঠ করেন। এরপরই দলবদ্ধভাবে ভলান্টিয়াররা কর্ণফুলী নদীর ফিশারীঘাট সংলগ্ন পুরো এলাকা পরিস্কার অভিযানে নামেন এবং সংশ্লিষ্ট এলাকার জনগণদের নদী বাঁচাতে এগিয়ে আসতে সচেতন করেন।
ভিবিডি চট্টগ্রামের বৃহৎ এই ইভেন্টের সার্বিক সহযোগিতার মাধ্যমে উপস্থিত ছিলেন ৩৩নং, ৩২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব, জহুর লাল হাজারী, চট্টল অধিকার ফোরামের মো: কায়সার আলী চৌধুরী, পারভীন সেগুফতা, ভিবিডি ন্যাশনাল বোর্ডের সাংগঠনিক সম্পাদক সোমেন বড়ুয়া পান্ডু, ভিবিডি চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি রাশেদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক শওকত আরাফাত, গত বিভাগীয় বোর্ডের সাংগঠনিক সম্পাদক রিফাত সামির ও মো: ফারুক রেডিও পার্টনার হিসেবে ছিলেন রেডিও ফুর্তি ৮৮এফএম, সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
উই ফাউন্ডেশন এবং মাস্টার মাইন্ড স্কুল উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বৃহৎ এই ইভেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন ভিবিডি চট্টগ্রাম জেলা বোর্ডের সভাপতি জিয়াউল হক সোহেল, সহ-সভাপতি কামরুজ্জামান জিয়াদ, সাধারণ সম্পাদক কাউসার হোসাইন, মানবসম্পদ কর্মকর্তা সৌরভ বড়ুয়া, কোষাধ্যক্ষ রেবেকা খানম এবং জনসংযোগ কর্মকর্তা সুকান্ত মিত্র। কমিটি মেম্বার নাবেদ নেওয়াজ, আসিফ খান, মো: মামুন, মো: রাবি, প্রজেক্ট লিডার হিসেবে মোঃ আকিবুর রহমান এবং কো-লিডার হিসেবে ছিলেন উৎস দাশ শুভ্র, টিম লিডার তাসনিয়া মজুমদার দ্যুতি, সামিয়া হক, সুজয় বড়ূয়া, মো: শাহরিয়ার, পারমিতা পদ্ম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.