জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি ( পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ওমফেলোসিলি নামের বিরল রোগে আক্রান্ত এক শিশুর জন্ম হয়েছে। শনিবার বেলা সাড়ে তিনটায় কলাপাড়া হাসপাতালে এ শিশুটি জন্মগ্রহন করে। খাদ্য নালীর অংশ বিশেষ নাভীর পাশ থেকে পেটের বাহিরে থাকা অবস্থায় এ পুত্র সন্তানটি প্রসব করেন উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জসিম মিয়ার স্ত্রী নাজমা বেগম। শিশুটির প্রসবকালীন সময় কর্তব্যরত সেবিকারা নারিভুরি পেটের বাহিরে থাকা নবজাতককে দেখে অবাক হয়ে যায়।
শিশুটির প্রসবকালীন সময়ের দ্বায়িত্বরত চিকিৎকসক মাহাবুবুর রহমান সজীব জানান, শিশুটি ওমফেলোসিলি রোগে আক্রান্ত। বাংলাদেশে ৪ হাজার শিশুর মাঝে একজন শিশু সাধারনত রোগে এ আক্রান্ত হয়ে জন্ম গ্রহন করে।
চিকিৎসকরা জানান, নবজাতক শিশুটি শংঙ্কামুক্ত আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।