কলার মোচা রান্না করবেন যেভাবে

0

সুস্বাদু একটি সবজি কলার মোচা। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এই সবজিটি। ভুনা, ভর্তা নানাভাবে খাওয়া যায় কলার মোচা। রইলো কলার মোচা ভুনার রেসিপি-

উপকরণ: কলার মোচা -১টি, কুচি চিংড়ি -১ কাপ, হলুদ গুঁড়া -১/২ চামচ, কাঁচা মরিচ -১২-১৫টি, পেয়াজ কুচি- ২টি (বড়), রসুন বাটা- ১/২ চা চামচ, পেয়াজ বাটা- ১ চা চামচ, জিরা বাটা- সামান্য, লবণ- স্বাদ মতো, তেল- ২-৩ টেবিল চামচ, ফোঁড়নের জন্য: জিরা-১/৩ চামচ এলাচ-২-৩ টা দারুচিনি-৩ টুকরা।

প্রণালি:
প্রথমে মোচা কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইতে পানি ও সামান্য লবণ দিয়ে ফোটাতে দিন। পানি ফুটে উঠলে মোচা ও সামান্য হলুদ দিয়ে ভাপ দিন।
মোচা একটা ঝুড়িতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। পানি ঝরিয়ে পাটায় বা মিক্সারে বেটে নিন। কড়াইয়ে তেল দিন। কুচি চিংড়ি দিয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভাজুন। চিংড়ি ভাজা হলে উঠিয়ে রাখুন। তেলে এলাচ ও দারুচিনি ফোঁড়ন দিন। একটু নেড়ে পেয়াজ কুচি দিয়ে সোনালি করুন ভাজুন। জিরা দিয়ে নাড়ুন।

পেঁয়াজ বাদামি হলে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচা মরিচ চেরা, সামান্য হলুদ ও লবণ দিয়ে মিশিয়ে নিন। অল্প পানি দিয়ে মশলা কষিয়ে তাতে আগে থেকে ভেজে রাখা কুচি চিংড়ি দিয়ে নাড়ুন। এবার এতে কলার মোচা দিয়ে দিন। ভালো করে নাড়ুন যেন নিচে লেগে না যায়। ৫-৬ মিনিট নেড়ে চুলা বন্ধ করে দিন। ২ মিনিট পর নামিয়ে গরম গরম সাদা ভাতের পরিবেশন করুন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.