Friday, November 6

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

0

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৬টা থেকে এই নৌরুটে চলাচলকারী ১৬টি ফেরিই বন্ধ রাখা হয়।

এ সময় মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়েছে ১০টি ফেরি।
বিআইডাব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, ঘন কুয়াশার কারণে নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে উঠেছে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ১৬টি ফেরি বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।

এদিকে, ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ঘাট এলাকায় তিন শতাধিক যানবাহন নদীপারের অপেক্ষায় রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.