এম,কে,আলম রাসেল খান: পূঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানী কাট্টলী টেক্সটাইল লিমিটেডের শেয়ারহোল্ডাররা কোম্পানীর পরিচালনা পর্ষদ কর্তৃক ঘোষিত ১০ শতাংশ বোনাস ও ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। গত ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রামের ভাটিয়ারি গলফ ও কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিম) অনুমোদন করা হয়।
কোম্পানীর ১৬তম বার্ষিক সাধারণ সভায় কাট্টলী টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান নাসরিন হক, ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী, পরিচালক মো: আনোয়ারুল হক চৌধুরী, সিফ্ফাত সাবরিনা ও কোম্পানী সচিব সত্যব্রত দাশসহ কর্মকর্তাবৃন্দ ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) ছিল ২ টাকা ৩৪ পয়সা। যা গত বছরের একই সময়ে কোম্পানীর ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানীর নেট এ্যাসেট ভ্যালু (এনএভিএস) ছিল ১৮ টাকা ০১ পয়সা। তবে আগের বছরের একই সময়ে এটা ছিল ২২ টাকা ৪৩ পয়সা ।