Thursday, September 3

কানাডায় ৬.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

0

কানাডায় বৃহস্পতিবার ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির ভ্যানকুভারের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভ্যানকুভারের পোর্ট হার্দি এলাকা থেকে ২২৫ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভূমিকম্পের কারণে সুনামির আঘাত হানার আশঙ্কা নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.