কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ নার্সিং অফিসার কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সরকার এ তথ্য নিশ্চিত করেন ।
উপজেলা দস্যু নারায়নপুর গ্রামের ছোঁয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেডের শ্রমিকের করোনা পজিটিভ হওয়ায় গত শুক্রবার থেকে ওই পাঁচ কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল নার্সিং অফিসার নাজমা সুলতানা ওই শ্রমিক রোগী জ্বর ঠান্ডা কাশি গলা ব্যাথা থাকলে হাসপাতালে এনে চিকিৎসার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেন। ১০ এপ্রিল তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হলে হাসপাতাল কর্তৃপক্ষ নার্সিং অফিসার নাজমা সহ ওই রোগীর তার সংস্পর্শে আসা ৫ নার্সিং কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইন পাঠায়।
১৪ এপ্রিল ওই পাঁচ কর্মকর্তার রিপোর্ট নেগেটিভ হলে তারা হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হন।
হাসপাতালে কর্তৃপক্ষ নার্সিং অফিসারদের কাজে যোগদানের নির্দেশ প্রদান করেন।
কাপাসিয়া প্রথম ওই শ্রমিক করোনা আক্রান্ত হন । বর্তমানে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কাপাসিয়া উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত ৩৩ জন রোগী পাওয়া গেছে।