Monday, August 17

কাপাসিয়ায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া একটি সিমেন্টবাহী ট্রাক রাস্তার ঢাল থেকে উল্টে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন কাপাসিয়া থানার সব ইন্সপেক্টর জহিরুল ইসলাম।

সোমবার (১১ মে) কড়িহাতা ইউনিয়নের কবিরের বাজার সংলগ্ন রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনার পূর্বধলা উপজেলার মেঘশিমুল গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ মানিক (৩০) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিখোলা গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র আব্দুল মান্নান (২৮)। আহত ব্যক্তি হলেন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মৈশাটি গ্রামের গিয়াসউদ্দিনের পুত্র সুমন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, ট্রাক উল্টে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি জব্দ করে থানায় আনার কাজ চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.