কাপাসিয়া ( গাজীপুর) প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সাধারণ মানুষের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মোঃ আমানত হোসেন খান।
২৩ মার্চ সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে ও কাপাসিয়া- রাণীগঞ্জ সড়কে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মোঃ আমানত হোসেন খান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনা বৃদ্ধি করা প্রয়োজন। বিশেষ করে শ্রমজীবী মানুষকে সচেতন করতে হবে। যার যার অবস্থান থেকে সচেতন হয়ে অন্যকে সচেতনতার মাধ্যমে করোনা সংক্রমন মোকাবেলা সম্ভব।