কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর কাপাসিয়া উপজেলায় পরিবহন শ্রমিকদের মাঝে নিজস্ব উদ্যোগে চাল, ডাল,আলু, পেঁয়াজ, রসুন, তেল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ,লীগের সহ সভাপতি আড, মোঃ আমানত হোসেন খান।
৭ এপিল মঙ্গলবার বিকেল কাপাসিয়া বাস স্ট্যান্ড এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আকরাম হোসেন খান, জাতীয় শ্রমিকলীগ কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ও শ্রমিক নেতা হাবিবুল্লাহ প্রমুখ।