Sunday, August 16

কাপাসিয়ায় বহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু

0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় পুরাতন বহ্মপুত্র নদে হৃদয় নামে এগারো বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহষ্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় সুলতানপুর গ্রামের আমির হোসেনের ছেলে। সে দুপুরে বাড়ির পাশে বহ্মপুত্র নদে গোসল করতে যায়। কিছুক্ষণ পর হৃদয় পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন নদে গিয়ে খুঁজতে শুরু করেন। বিভিন্ন ভাবে খোঁজাখোঁজি পর নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান জানান, সুলতানপুর গ্রামের আমির হোসেনের ছেলে বাড়ির পাশের বহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পরিবারের দাবির প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফন করার জন্য মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.