Sunday, September 27

কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

0

কাপ্তাই প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই থানার আয়োজনে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার (৮নভেম্বর) সন্ধ্যা ৬টায় শহীদ তিতুমীর একাডেমিতে অফিস সেক্রেটারি নুর জামালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে

থানা আমীর মুহাম্মদ হারুনুর রশীদ। আলোচনা সভায় রাখেন থানা সেক্রেটারি সিরাজুল ইসলাম, শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ হানিফ, একাডেমি ইউনিট সভাপতি মাওলানা আমির হোসাইন, জেটিঘাট ইউনিট সভাপতি সফিকুল আলম, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ ও ছাত্রশিবিরের কাপ্তাই উত্তর সভাপতি ইসরাফিল প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, আ.লীগ দেশকে যখনই ভারতের প্রেস্ক্রিপশনে বিপথে ঠেলে দিতে চেয়েছে তখনই সাধারণ ছাত্র-জনতা, সিপাহীরা বিপ্লবের মাধ্যমে দেশকে সঠিকভাবে রক্ষা করার চেষ্টা করেছে। বিপ্লবের চেতনা ধরে রেখে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ সমূলে উৎপাটনের সংস্কার দাবী করেন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.