
বিভাগীয় কমিশনার ভিক্ষুক ভ্যানগাড়ি ও নদগ অর্থ প্রদান করছেন
কবির হোসেন, কাপ্তাইঃ দেশের মধ্যে কোন ভিক্ষুক থাকবেনা। বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী দীর্ঘ ৯বছর ক্ষমতা থেকে জনগনকে দেয়া নির্বাচনী ইসতিয়ার বাস্তবায়ন করে চলছে। আগামি ২০ সালের মধ্যেই মধ্যমায়ের দেশ হিসাবে বাংলাদেশকে ঘোষনা করা হবে।
চটগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান (বৃহস্পতিবার)কাপ্তাই উপজেলায় ভিক্ষুক মুক্তকরণ কর্মসুচী কার্যক্রম ও উপজেলার পাঁচ ইউনিয়নের ৩৪ জন ভিক্ষুককে বিভিন্ন ভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্য প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য এ কথা উলেখ করেন। তিনি কাপ্তাই উপজেলাকে ভিক্ষুক মুক্তকরণ উপজেলা ষোষনা করেন।
এ সময় তিনি শারীরিক প্রতিবন্দী, বিধবা, স্বামী পরিত্যাক্ত, রোগাক্রান্তদের মধ্যে ভ্যানগাড়ী, সেলাই মেশিন, ভাঁসমান দোকান, নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি, থান কাপড়, দোকারেনর জন্য পান সিগারেট বিবিধ জিনিস প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, আজ যাদের ভিক্ষুক মুক্ত করণের জন্য বিবিধ জিনিস দেওয়া হলে কেউ জদি তা বিক্রয় করে দেয় বা পুর্ণরায় ভিক্ষা করে তাহলে তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় আনা হবে বলে ঘোষনা করেন।
অনুষ্টানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব দীপদ ভট্রাচার্য, রাঙ্গামাটি জেলা প্রশাসন মানজারুল মান্নান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।
অনুষ্টানে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, সাবেক চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, ভাইচেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, নুরনাহার বেগম, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
এদিকে ভিক্ষুক ইসমাইল হোসেন, শফিকুল ইসলমা, টিপু ভট্রাচার্য আনোয়ারা বগেম, সাজেদা বেগম বলেন, আমরা আর ভিক্ষাভিত্তি করবোনা, আমরা সরকারের দেয়া জিনিস ব্যবহার করে নিজের পায়ে দাঁড়ি স্বাবলম্বী হব । আমরা আজ অনেক খুশী এ সকল জিনিস পেয়ে।