Monday, August 24

কাপ্তাই এর নতুনবাজার এ ভ্রাম্যমান আদালতে ৭৯০০ টাকা জরিমানা

0

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৫ জন দোকানদার এবং ২ জন ক্রেতাকে দন্ডবিধি ২৬৯ ধারায় অর্থদন্ড প্রদান করেছেন কাপ্তাই উপজেলা প্রশাসন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল সোমবার ( ৬ এপ্রিল) কাপ্তাই নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সেখানে গিয়ে দেখতে পান, নতুন বাজার এলাকার ৫ টি দোকান সরকারি নির্দেশ অমান্য করে খোলা রাখা হয়েছে। তৎক্ষনাৎ তিনি উক্ত ৫টি দোকানের মালিক ও ২ জন ক্রেতাকে দন্ডবিধি ২৬৯ ধারায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৭৯০০ টাকা জরিমানা প্রদান করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.