Saturday, August 22

কাপ্তাই কাঠ ব্যবসায়ীর আয়োজনে করোনা প্রতিরোধে ত্রানসামগ্রী বিতরণ

0

কাপ্তাইপ্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধ লক্ষে ঘরে বসা,খেটে খাওয়া,অসহায় দুস্থ লোকদের কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সববায় সমিতি লিঃ (রেজিনং-৩০)এর আয়োজনে শুক্রবার( ৩এপ্রিল) সকাল ১১টায় ইউপি কার্যালয়ে ১শ’১৫পরিবারের মাঝে চাল,ডাল,আলু,পিয়াজ,আটা,তৈল,লবন নিত্যপ্রণ্য ত্রানসমগ্রী বিতরণ করা হয়।

\বিতরণ কালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল,উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী,বর্তমান ভাইসচেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন,ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মির্জা নাজিম উদ্দিন খোকন,সহসভাপতি লোকমান আহমেদ,সাধারন সম্পাদক মোঃ ফজলুল হক,অর্থ নুরু কবির,সদস্য তরিক উল্লাহ,মোঃ আলী জিন্না ,সাগর চক্রর্ত্তীসহ প্রমুখ। এদিকে কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মির্জা নাজিম উদ্দিন খোকন এ প্রতিনিধিকে বলেন,প্রয়োজনে আমরা আবারও সাহায্যের হাতবাড়িয়ে দিব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.