কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই জেটিঘাট বণিক কল্যাণ সমিতির আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(সাঃ) মাহফিল উদযাপন করা হয়েছে। বুধবার(২অক্টোবর) রাত ৮টা হতে ১২টা পযন্ত বায়তুল সালাম জামে মসজিদে মিলাদুন্নবী(সাঃ) মাহফিল, হাম,নাত, গজল ও পুরস্কার বিতরণ অনুুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে জেটিঘাট বায়তুল সালাম জামে মসজিদের সভাপতি লোকমান আহমেদ। প্রধান অতিথি ছিলেন আরবি প্রভাষক হযরত আল্লামা আলহাজ্ব মুফতি মো.জিললুর রহমান হাবিবী। বিশেষ অতিথি ছিলেন বায়তুল সালাম জামে মসজিদের সম্পাদক মো.নজরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মো.তোফাজ্জল হোসেন তপু ও আনোয়ার হোসেন সাওদাগার প্রমুখ। সভাপতি লোকমান আহমেদ জানান উক্ত পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) মাহফিল করার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে তাদের সকলকে ধন্যবাদ জানান।এসময় সকল ব্যবসায়ী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।