কাপ্তাই থানা নোয়াখালী এবং ফেনী হতে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

0

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের পৃথক অভিযানে নোয়াখালী ও ফেনী হতে পরোয়ানাভূক্ত দুইজন পলাতক আসামীকে গ্রেপ্তার করছে। ২১জুন শুক্রবার সকাল ১০টায় আসামির রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কাপ্তাই থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জ সাং সাফরাশিরহাট হতে আসামি হানিফকে(৫০) গ্রেফতার করে। আসামি কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বারঘোনিয়া সাদেকেরঘোনা এলাকার শেখ আহাং এর ছেলে। একইদিন রাত ১১টায় ফেনী জেলার সোনাগাজী উপজেলার তুলাতলী এলাকা হতে কাপ্তাই থানার জিআর সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী মো. জাকির হোসেন কে(৫০) গ্রেফতার করে। তিনি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর কাপ্তাই প্রজেক্ট এলাকার -মৃত আবুল বাশার এর পুত্র। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম(ওসি) জানান কাপ্তাই থানার একটি বিশেষ টিম পৃথক অভিযান চালিয়ে নোয়াখালী ও ফেনী হতে আসামিদের গ্রেপ্তার করা হয়। এবং শুক্রবার তাদের রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.